বন্দর,পরিবহন ও যোগাযোগ বিষয়ক সাধারন জ্ঞান ২০১০
> ৭ নভেম্বর ২০১০ যে শুল্ক ষ্টেশনকে ১৬তম স্থলবন্দর করা হয় : রামগড় (খাগড়াছড়ি)।
> ‘তামাবিল’ শুল্ককেন্দ্র অবস্থিত : সিলেটে।
> ‘গোবড়াকুড়া’ ও ‘কড়ইতলী’ শুল্ক ষ্টেশন অবস্থিত : হালুয়াঘাট, ময়মনসিংহ।
> ‘তেগামুখ’ শুল্ক ষ্টেশন অবসি'ত : রাঙ্গামাটি।
> ডলুরা শুল্ক ষ্টেশন অবস্থিত : সুনামগঞ্জ।
> প্রস্তাবিত তৃতীয় সমুদ্রবন্দর কোন নদীর মোহনায় অবস্থিত হয় : বামনাবাদ নদী (পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া)।
> বাংলাদেশে বর্ডার চেকপোষ্ট : ৩২; এর মধ্যে তিনটি আন-র্জাতিক বিমানবন্দর।
> স্থলপথে যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশের সর্ববৃহৎ ইমিগ্রেশন : বেনাপোল, যশোর।
> ২৭ সেপ্টেম্বর ২০১০ কোন শুল্ক ষ্টেশনকে দেশের ১৫তম স্থলবন্দর ঘোষণা করা হয় : নাকুগাঁও (শেরপুর)।
> বাংলাদেশের রেলপথে আন্তদেশীয় ট্রেন মৈত্রী এক্সপ্রেসসহ মোট আন্তঃনগর ট্রেন চলাচল করে : ৭২টি (বেসরকারিভাবে পরিচালিত ট্রেনের সংখ্যা ৬৩টি)।
> বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে : ৬ ফেব্রুয়ারি ২০১০।
> ২৩ মে ২০১০ উদ্বোধনকৃত শহীদ আহসান উল্লাহ মাষ্টার ফ্লাইওভার অবস্থিত এবং দৈর্ঘ্য : টঙ্গীতে (গাজীপুর) এবং দৈর্ঘ্য ৩৫০ মি.।
আইন-শৃঙ্খলা ও প্রতিরক্ষা বিষয়ক সাধারন জ্ঞান ২০১০
> জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যে বাহিনী এককভাবে শীর্ষস্থানে রয়েছে : বাংলাদেশ পুলিশ।
> ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রতিষ্ঠাকাল : ১৯৭৬ সালে(সুত্রঃ সংসদ)।
> বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমীর বর্তমান নাম : বাংলাদেশ পুলিশ একাডেমী।
> সংঘবদ্ধ অপরাধী চক্র নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের নতুন গোয়েন্দা শাখার নাম : ক্রিমিনাল ইনটেলিজেন্স ইউনিট (CIU)।
> সশস্ত্র বাহিনীতে সদ্য যুক্ত হওয়া বাংলাদেশের বৃহত্তম যুদ্ধ জাহানের নাম : বিএনএস বঙ্গবন্ধু।
> কমিউনিটি পুলিশিং চালু জন্য দেশের প্রথম মডেল জেলা হিসেবে বেছে নেয়া হয় : যশোর।
> নারী ও শিশুদের চিকিৎসা ও আইনি সহায়তার জন্য দেশে প্রথম ভিকটিম সাপোর্ট সার্ভিস (Victim Support Service) চালু হয় যে থানায় : তেজগাঁও থানা, ঢাকা।
> বর্তমানে সারা দেশের মহাসড়কে হাইওয়ে পুলিশের থানা ও ফাঁড়ির সংখ্যা : ২৪টি থানা ও ৪৮টি ফাঁড়ি।
> ৩১ মে ২০১০ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (BMP) যে কোন তিনটি থানার কার্যক্রম শুরু হয় : বন্দর, এয়ারপোর্ট ও কাউনিয়া থানা।
> মোহাম্মদপুর ঢাকা মহানগর পুলিশ (DMP)-এর প্রথম নৌ পুলিশ ফাঁড়ি চালু হয় : ২০ জুলাই ২০১০।
> বর্তমানে দেশে থানার সংখ্যা : ৬০৯টি।
> নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত আইনের মাধ্যমে ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধির অধীনে কতটি আইনের প্রয়োগ করতে পারে : ৯৩টি।
> ভ্রাম্যমান আদালত আইনের সর্বশেষ সংযোজিত দণ্ডবিধির ধারা : ৫০৯ নং ধারা।
> বাংলাদেশ ডিজেল প্লান্ট (BDP) লিমিটেড বাহিনী নিয়ন্ত্রণ করে : বাংলাদেশ সেনাবাহিনী।
> এশিয়ার প্রথম হিসেবে কোন যে দেশ আন্তর্জাতিক উইমেন্স পুলিশ নেটওয়ার্কে যুক্ত হয় : বাংলাদেশ।
> শিল্প প্রতিষ্ঠানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা প্রদানের জন্য নবগঠিত পুলিশ ইউনিটের নাম : ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ।
আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ বিষয়ক সাধারন জ্ঞান ২০১০
> ১ জুন ২০১০ বাংলাদেশ রোম সংবিধির কততম সদস্য হয় : ১১১তম।
> বাংলাদেশ ইউনিকোড (Unicode) কনসোর্টিয়ামের প্রাতিষ্ঠানিক সদস্যপদ লাভ করে : ৩০ জুন ২০১০।
> বাংলাদেশের কোন ব্যক্তি প্রথম এশীয় উন্নয়ন ব্যাংক (অউই)-এর দক্ষিণ এশীয় অঞ্চলের মহাপরিচালক নিযুক্ত হন : সুলতান হাফিজ রহমান।
> ৩০ জুন ২০১০ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এর প্রেসিডেন্ট নির্বাচিত হন : আ হ ম মোস-ফা কামাল।
> Little Bangladesh অবস্থিত : লস এঞ্জেলেস (যুক্তরাষ্ট্র এ)।
> ২ অক্টোবর ২০১০ ইউরোপের শহীদ মিনার উদ্বোধন করা হয় : বারি, ইতালিতে।
> ব্রিটেনের ক্রিমিনাল কোর্টে নিযুক্ত প্রথম বাংলাদেশী জজ : ব্যারিষ্টার আখলাক চৌধুরী।
> ব্রিটেনের আইনসভার নিন্মকক্ষ ‘হাউস অব কমন্স’ এর প্রথম বাংলাদেশী এমপি : রুশনারা আলী।
> ২৮ জুন ২০১০ যে বাংলাদেশী নারী সিডও (CEDAW) কমিটির সদস্য নির্বাচিত হন : ইসমাত জাহান (১ জানুয়ারি ২০১১ তিনি বাংলাদেশের ফেরদৌস আরার স'লাভিষিক্ত হন)।
> ২০১১ সালের ১৭ মে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) সম্মেলনে স্মারক বক্তা হচ্ছেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা (প্রতিবছর WHO - ভুক্ত সদস্য দেশের একজন প্রধানমন্ত্রী/প্রেসিডেন্টকে স্মারক বক্তা মনোনীত করা হয়)।
শিক্ষাক্ষেত্র বিষয়ক সাধারন জ্ঞান ২০১০
> JSC and JDC এর পূর্ণরূপ : JSC-Junior School Certificate and JDC- Junior Dakhil Certificate.
>‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ বাস্তবায়নে ৩২ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয় : ২৮ জুন ২০১০।
> দেশের ১৯তম সরকারি মেডিকেল কলেজ : যশোর মেডিকেল কলেজ।
> বর্তমানে ফাজিল ও কামিল মাদ্রাসা নিয়ন্ত্রণ এবং এর সার্টিফিকেট প্রদান করার দায়িত্ব : ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর।
> মাদ্রাসায় অনার্স কোর্সের পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয় : ৩০ সেপ্টেম্বর ২০১০।
> বাংলাদেশে একাডেমিক কার্যক্রম চালুকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় : ৩২টি (৩২তম পাবলিক বিশ্ববিদ্যালয় ‘বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়’)।
ভোটার, নির্বাচন ও নির্বাচন কমিশন বিষয়ক সাধারন জ্ঞান ২০১০
> বাংলাদেশের যে উপজেলায় সর্বনিম্ন ভোটার (১২,২২১ জন) রয়েছে : থানচি, বান্দরবান।
> দেশের দশম প্রধান নির্বাচন কমিশনার : এটিএম শামসুল হুদা।
> সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন যতজন কমিশনারকে নিয়ে গঠিত হয় : নির্ধারিত নয়,অনির্ধারিত সংখ্যক।
> ১৭ জুন ২০১০ দেশে প্রথম ইলেক্ট্রনিক ভোটিং (ই-ভোটিং) কার্যক্রম শুরু হয় : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জামালখান কেন্দ্রে।
> দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কর্মসূচির সাংকেতিক নাম : অপারেশন নবযাত্রা।
কৃষি , ভূমি গ্রাম জনসংখ্যা ও স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাধারন জ্ঞান ২০১০
> ‘নারিকা-১’ : আফ্রিকা থেকে আমদানিকৃত খরসহিষ্ণু ধান।
> ‘বারি-৬’ ও ‘বারি-৭’ : আমের দুটি নতুন জাত।
> ‘বাংলামতী’ : ব্রি উদ্ভাবিত ধান।
> উচ্চ ফলনশীল ‘গ্রানুলা’ : গোল আলু।
> বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনষ্টিটিউট (BINA) উদ্ভাবিত লবণাক্ততা সহিষ্ণু ধানের নাম : বিনা-৮ ও বিনা-৯।
> ২০১০ সালের মার্চে উন্নতমানের বিটুমিনাস কয়লার সন্ধান পাওয়া যায় : পোড়াগ্রাম, নীলফামারী।
> বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে সেচ প্রকল্প চালু আছে : ১১৪টি।
> ‘ইউজি-৯৯’ নামের ছত্রাকের আক্রমণে যে খাদ্যশস্যের চারায় লাল রঙের গভীর ক্ষতের সৃষ্টি হয় সেটি হল : গম।
> পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় : ২০১১ সালের মার্চে।
> বাংলাদেশের বর্তমানে প্রতি লাখে যক্ষ্মায় আক্রান্ত : ৭৯ জন লোক।
> বাংলাদেশে শহর ও নগরের সংখ্যা : ৫২২টি (সূত্র : ক্রোড়পত্র, বিশ্ব বসতি দিবস; ২০১০ সালের ৪ অক্টোবর)।
> বাংলাদেশের যে জেলায় আর্সেনিকের মাত্রা সর্বোচ্চ ৩.৫ মিলিগ্রাম/লিটার : চাঁদপুর। WHO-এর মতে, আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা ০.০১ মিলিগ্রাম/লিটার। বাংলাদেশে গ্রহণযোগ্য মাত্রা ০.০৫ মিলিগ্রাম/ লিটার।
> বাংলাদেশের যে জেলার চালে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে : ফরিদপুর জেলা (সূত্র : WHO; মার্চ ২০১০)।
অর্থ-বাণিজ্য ও ব্যাংক-বীমা বিষয়ক সাধারন জ্ঞান ২০১০
> বাংলাদেশের পোশাক খাতের প্রধান রপ্তানি বাজার দেশ : মার্কিন যুক্তরাষ্ট্র।
> বাংলাদেশের ডাকঘরে ইন্টারনেট মানি অর্ডার সার্ভিস চালু হয় : ৫ মে ২০১০।
> অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুসারে বাংলাদেশে বৈদেশিক সাহায্যে শীর্ষ আইডিএ (IDA) দেশ : জাপান।
> বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রথম বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপিত হয় : ১৬ মার্চ ২০১০।
> বাংলাদেশের সাথে যে কয়টি দেশের বাণিজ্যিক সম্পর্ক : ১৭৯টি (সূত্র : সংসদ অধিবেশনের প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী; ১০ ফেব্রুয়ারি ২০১০)।
> ১২ জুলাই ২০১০ ঢাকা ষ্টক এক্সচেঞ্জ (DSE) এ যে খাতটি চালু হয় : ট্রাভেল এন্ড লেইজার (এ নিয়ে মোট খাতের সংখ্যা হলো ২২টি)।
> বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (BDBL) কার্যক্রম শুরু করেন : ৩ জানুয়ারি ২০১০।
> বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠনের নাম :Bangladesh Foreign Exchange Dealers Association- BAFEDA. এটি ৪৪টি ব্যাংকের সংগঠন।
> বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য : ৫ জন (১ জন চেয়ারম্যান ও ৪ জন সদস্য)।
> ‘বীমা আইন ২০১০’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল ২০১০’ জাতীয় সংসদে পাস হয় : ৩ মার্চ ২০১০।
> বীমা খাত বর্তমানে যে মন্ত্রণালয়ের অধীন : অর্থ মন্ত্রণালয়ের।
> ঢাকা ইন্টার-ব্যাংক অফার রেট (DIBOR) চালু হয় : ৬ জানুয়ারি ২০১০।
> বাংলাদেশ ব্যাংকে ‘ইলেকট্রনিক বা ই-টেন্ডারিং’ পদ্ধতি চালু হয় : ১২ মে ২০১০।
> বিশ্বব্যাংক বাংলাদেশের অংশীদারি বা ভোটাধিকার : ০.৩১% শতাংশ।
যারা পদাধিকার বলে প্রধান বিষয়ক সাধারন জ্ঞান ২০১০
> ২২ সদস্যবিশিষ্ট ‘জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল’-এর চেয়ারম্যান : স্বরাষ্ট্রমন্ত্রী।
> জাতীয় জনসংখ্যা পরিষদের সভাপতি বা চেয়ারপার্সন : প্রধানমন্ত্রী।
> ‘জাতীয় পরিবেশ কমিটি’ এর আহ্বায়ন/ চেয়ারম্যান : প্রধানমন্ত্রী।
> জাতীয় ভূমি ব্যবহার কমিটি (National Land Use Commitee) এর সভাপতি : প্রধানমন্ত্রী।
> জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিল-এর সভাপতি : প্রধানমন্ত্রী।
> বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনষ্টিটিউট (JATI)-এর ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান : প্রধান বিচারপতি।
> জাতীয় শিল্পকলা উন্নয়ন পরিষদের সভাপতি : প্রধানমন্ত্রী।
good task (y)
উত্তরমুছুন