টুয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট এর তথ্যঃ
> প্রথম স্বীকৃত টুয়েন্টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হয় : ২০০৫ সালে (অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে)।
> প্রথম টুয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় : ১১-২৪ সেপ্টেম্বর ২০০৭, দক্ষিণ আফ্রিকা।
> আন্তরর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান : ক্রিস গেইল (২০০৭)।
> আন্তরর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেটে প্রথম হ্যাটট্রিককারী বোলার : ব্রেট লি (২০০৭)।
> প্রথম টুয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন : ভারত (রানার্সআপ পাকিস্তান)।
> টুয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় বছর পর পর : দুই বছর।
> চতুর্থ টুয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে : শ্রীলংকায়, ২০১২ সালে।
> টুয়েন্টি২০ বিশ্বকাপে ক্রিকেটের সর্বাধিক রানের অধিকারী : মাহেলা জয়াবর্ধানে (শ্রীলংকা)।
> টুয়েন্টি২০ বিশ্বকাপে ক্রিকেটের সর্বাধিক উইকেট শিকারী : শহীদ আফ্রিদি (পাকিস্তান)।
এশিয়া কাপ ক্রিকেট
> এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC ) প্রতিষ্ঠাতা লাভ করে : ১৯৮৩ সালে।
> এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC )-এর সদস্য : ২২টি।
> এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC )-এর সদর দপ্তর : কুয়ালামপুর, মালয়েশিয়া।
> প্রথম এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় : ১৯৮৩-৮৪ সালে (চ্যাম্পিয়ন ভারত)।
> ২০১০ সালে এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় : ভারতে।
১৯তম বিশ্বকাপ ফুটবল ২০১০:
> ১৯তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ১১ জুন-১১ জুলাই ২০১০; দক্ষিণ আফ্রিকা।
> ১৯তম বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় : ১১ জুলাই ২০১০, জোহানেসবার্গ (সকার সিটি স্টেডিয়াম)
> ১৯তম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় : স্পেন (রানার্সআপ নেদারল্যান্ডস)।
> ২০১০ সালের বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরষ্কার ‘এডিডাস গোল্ডেন বল’ লাভ করেন : দিয়েগো ফোরলান, উরুগুয়ে।
> ২০১০ সালের বিশ্বকাপের সেরা গোলদাতার পুরষ্কার ‘এডিডাস গোল্ডেন সু’ লাভ করেন : থমাস মুলার, জার্মানি (৫টি গোল)।
> ২০১০ সালের সেরা তরুণ বা উদীয়মান ফুটবলার : থমাস মুলার, জার্মানি।
> ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথম গোল করেন : সিফিউই শাবালালা।
> ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিক করেন : গঞ্জালো হিগুয়াইন।
ফুটবল এর গুরুত্বপূর্ণ তথ্য:
> ফুটবল খেলার জন্ম : চীনে।
> বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম : ইংল্যান্ডের শেফিল্ড ফুটবল ক্লাব (প্রতিষ্ঠা ২৪ অক্টোবর, ১৮৫৭)।
> বিশ্ব ফুটবলের প্রধান সংস্থার নাম : ফিকা ( FIFA)।
> FIFA-এর পূর্ণরূপ : Federation of International Football Association.
> FIFA-জন্মলাভ করে : ২১ মে ১৯০৪, ফ্রান্সের রাজধানী প্যারিসে।
> ফিফার সদর দপ্তর অবস্থিত : জুরিখ, সুইজারল্যান্ড।
> সরকারিভাবে কখন ফুটবল খেলা অলিম্পিক অন্তরর্ভূক্ত হয় : ১৯০৮ সালে, লন্ডন অলিম্পিকে (উল্লেখ্য, ১৯০০ ও ১৯০৪ সালে অলিম্পিকে ফুটবল অনুষ্ঠিত হয় ক্লাব পর্যায়ে)।
> ফিফার প্রতিষ্ঠাতা সদস্য দেশ : ৭টি। যথা : বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড।
> ফিফার বর্তমান সদস্য সংখ্যা : ২০৮টি।
> ফিফার সভাপতি : সেপ ব্লাটার সুইজারল্যান্ড ৮ জুন ১৯৯৮-বর্তমান।
বিশ্বকাপ ফুটবল:
> বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় : ১৯৩০ সালে।
> বিশ্বকাপ ফুটবলের বর্তমান ট্রফির নাম : ফিফা ট্রফি। সরকারি নাম ’ফিফা ওয়াল্ড কাপ’।
> বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ৪ বছর পর পর।
> ‘গোল্ডেন বল’ রীতি চালু হয় : ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে।
> ‘গোল্ডেন বুট বা সু’ পুরষ্কার চালু করা হয় : ১৯৩০ সালে।
> ‘গোল্ডেন বুট বা সু’ পুরষ্কারের নাম ’এডিডাস গোল্ডেন সু’ নামকরণ করা হয় : ১৯৮২ সালে।
> ‘টোটাল ফুটবলের জনক’ বলা হয় : নেদারল্যান্ডসের রাইনাস মিশেলেসকে।
> জুলে রিমে কাপ তৈরি করা হয় : ১৯৩০।
> জুলে রিমে কাপের ভাস্কর : অ্যাবেল লাফ্লেউর, ফ্রান্স।
> বিশ্বকাপের চূড়ান- পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ : মিশর (১৯৩৮ সালে)।
> ফিফা ওয়ার্ল্ড কাপ তৈরি হয় : ১৯৭৩ সালে।
> ফিফা ওয়ার্ল্ড কাপের ভাস্কর : সিলভিও গাজ্জানিগা, ইতালি।
> বিশ্বকাপ ফুটবলে প্রথম ম্যাচ কোন দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয় : ফ্রান্স-মেক্সিকো (মন্টেভিডিও, উরুগুয়ে; ১৩ জুলাই ১৯৩০)।
> বিশ্বকাপ ফুটবলে প্রথম অফিসিয়াল বলের নাম : টেলষ্টার (Telstar ), ১৯৭০।
> বিশ্বকাপ ফুটবলে প্রথম মাসকটের নাম : ওয়াল্ড কাপ উইলি (Willi ); ইংল্যান্ড ১৯৬৬।
> বিশ্বকাপ ফুটবলে প্রথম গোলদাতা : লুই লরেন্ট (ফ্রান্স), বিপক্ষ মেক্সিকো; ১৩ জুলাই ১৯৩০।
> বিশ্বকাপ ফুটবলে প্রথম এশীয় দেশ হিসেবে মূল পর্বে অংশগ্রহণ করে কোন দেশ : ডাচ ইস্ট ইন্ডিজ (বর্তমানে ইন্দোনেশিয়া); ১৯৩৮।
> বিশ্বকাপ ফুটবলে জার্সিতে প্রথম নম্বরের ব্যবহার শুরু হয় : ১৯৩৮।
> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক অংশগ্রহণকারী দেশ : ব্রাজিল; ১৯ বার।
> বিশ্বকাপ ফুটবল কোন কোন বছর অনুষ্ঠিত হয়নি : ১৯৪২ ও ১৯৪৬ সালে; দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।
> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার বিজয়ী হয় : ব্রাজিল। পাঁচবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২)।
> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক ম্যাচে অংশগ্রহণকারী : লোথার ম্যাথিউস (জার্মানি); ২৫টি।
> বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় : নরম্যান হোয়াইনসাইট (উত্তর আয়ারল্যান্ড); ১৭ বছর ৪১ দিন।
> বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ অধিনায়ক : টর্মি নিয়োলা (যুক্তরাষ্ট্র); ২১ বছর ১০৯ দিন; ১৯৯০।
> বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় : রজার মিলা (ক্যামেরুন); ৪২ বছর ৩৯ দিন।
> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতা : রোনালদো (ব্রাজিল); ১৫টি।
> বিশ্বকাপ ফুটবলে এক ম্যাচে সর্বাধিক গোলদাতা : ওলেগ সালেস্কো (রাশিয়া); ৫টি বিপক্ষ ক্যামেরুন; ১৯৯৪।
> বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিককারী : বার্ট পাতেনাউদে (যুক্তরাষ্ট্র), ১৭ জুলাই ১৯৩০; বিপক্ষ প্যারাগুয়ে।
> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক হ্যাটট্রিককারী : ২টি করে ৪ জন; স্যান্ডর ককসিস (হাঙ্গেরি, ১৯৫৪); জাষ্ট ফন্টেইন (ফ্রান্স, ১৯৫৮); গার্ড মুলার (পশ্চিম জার্মানি, ১৯৭০) এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা, ১৯৯৪ ও ১৯৯৯)।
> বিশ্বকাপের ফাইনালে একমাত্র হ্যাটট্রিকারী : ইংল্যান্ডের জিওফ হার্ষ্ট। ১৯৬৬ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে।
> বিশ্বকাপ ফুটবলে ২০০০তম গোল করেন : মার্কাস এলব্যাক, সুইডেন (২০০৬ সালে, বিপক্ষে ইংল্যান্ড)।
> বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ গোলদাতা : পেলে (ব্রাজিল, ১৯৫৮); ১৭ বছর ২৩৯ দিন, বিপক্ষ ওয়েলস।
> বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ গোলদাতা : রজার মিলা (ক্যামেরুন, ১৯৯৪); ৪২ বছর ৩৯ দিন, বিপক্ষ রাশিয়া।
> বিশ্বকাপ ফুটবলে দ্রুততম গোলদাতা : হাকান সুকুর (তুরস্ক ২০০২); ১১ সেকেন্ডে; বিপক্ষ দক্ষিণ কোরিয়া।
> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার চ্যাম্পিয়ান কোচ : ২ বার; ভিক্টোরিও পুজো (ইতালি, ১৯৩৪-১৯৩৮)।
> বিশ্বকাপ ফুটবলে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ চ্যামিস্পয়ন : মারিও জাগালো (ব্রাজিল) ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (পশ্চিম জার্মানি)।
> ২০তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে : ২০১৪ সালে, ব্রাজিল।
ফিফা ব্যালন ডি’অর এওয়ার্ড (Award):
> ফিফা বর্ষসেরা পুরষ্কার চালু হয় : ১৯৯১ সালে (মহিলা বর্ষসেরা শুরু হয় ২০০১ সালে)।
> ফিফা বর্ষসেরা পুরষ্কারের বর্তমানের নাম : ফিফা ব্যালন ডি’অর এওয়ার্ড।
> ফিফা ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড’ নামকরণ করা হয় দুটি পুরষ্কারকে একীভূত করে : ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর এওয়ার্ড।
> ডফফা ব্যালন ডি’অর এওয়ার্ড প্রদান করা হবে : ২০১১ সালে।
> ব্যালন ডি’অর : ফ্রান্সের বিখ্যাত ফুটবল ম্যাগাজিন।
> ব্যালন ডি’অর এওয়ার্ড চালু হয় : ১৯৫৬ সালে।
> প্রথম ব্যালন ডি’অর এওয়ার্ড জয় করেন : স্যার ষ্ট্যানলি ম্যাথুজ (ইংল্যান্ড)।
> প্রথম ফিফা বর্ষসেরা ফুটবলার (পুরুষ) : জার্মানির লোথার ম্যাথিউস।
> সর্বাধিক ৩ বার ফিফা বর্ষসেরা হন : জিনেদিন জিদান (ফ্রান্স) ও রোনালদো (ব্রাজিল)।
> ২০০৯ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার : লায়নেল মেসি (আর্জেন্টিনা)।
একনজরে ফিফা বর্ষসেরা:
> ২০০৭ সালের ফিফা বর্ষসেরা (পুরুষ) : কাকা, ব্রাজিল।
> ২০০৮ সালের ফিফা বর্ষসেরা (পুরুষ) : ক্রিষ্টিয়ানো রোনালদো, পতুর্গাল।
> ২০০৯ সালের ফিফা বর্ষসেরা (পুরুষ) : লায়নেল মেসি, আর্জেন্টিনা।
> ২০০৭ সালের ফিফা বর্ষসেরা (মহিলা) : মার্তা, ব্রাজিল।
> ২০০৮ সালের ফিফা বর্ষসেরা (মহিলা) : মার্তা ব্রাজিল।
> ২০০৯ সালেল ফিফা বর্ষসেরা (মহিলা) : মার্তা ব্রাজিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন