রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১১

কেয়ামত কখন সংঘটিত হবে? – পর্ব-২

হাদিস নং – ১ আনাস বিন মালেক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সঃ)-এর মদীনায় আগমনের ইহুদীদের বিশিষ্ট আলেম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম (রাঃ)-এর কাছে পৌছলে একদিন তিনি রাসূল (সঃ) – এর খেদমতে এসে বললেন, আমি আপনাকে এমন তিনটি প্রশ্ন করব, যার উত্তর প্রকৃত নবীগণ ব্যতীত অন্য কেউ জানবে না। তারপর বললেন-
(১) কেয়ামতের প্রথম আলামত কি?
(২) বেহেশতীরা বেহেশতে প্রবেশ করার পর প্রথম কি খাবেন?
(৩) কি কারণে সন্তান-সন্ততি পিতার এবং কি কারণে মামাদের সদৃশ হয়ে থাকে?
এতচ্ছ্রবণে রাসূলুল্লাহ (সঃ) তাকে বললেন, হযরত জিব্রাঈল (আঃ) এক্ষুণি আমাকে এ সম্পর্কে অবহিত করে গেছেন। তা শুনে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ফেরেশতাদের মধ্যে তিনি তো ইহুদীদের দুশমন। অতঃপর রাসূল (সঃ) তাকে বললেন, কেয়ামতের প্রথম আলামত হল, পূর্ব দিক থেকে এমন আগুন উত্থিত হবে যা মনুষদেরকে পশ্চিম দিকে ধাবিত করে একত্রিত করবে। আর বেহেশতীরা প্রথম যা খাবেন তা হল মাছের অতিরিক্ত কলিজা। আর সন্তানের সাথে পিতার সাদৃশ্যের কারণ, সঙ্গমকালে যদি পুরুষের বীর্য আগে বের হয় তখন সন্তান পিতার সাদৃশ্যপূর্ণ হয়ে থাকে।
এতচ্ছ্রবণে আব্দুল্লাহ ইবনে সালাম বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল।…..
হাদিস নং – ২ আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সঃ) বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত কাহ্‌তান গোত্র থেকে এমন এক ব্যক্তির আবির্ভাব না হবে যে মানবজাতিকে তার লাঠি দ্বারা পরিচালিত করবে।
হাদিস নং – ৩ আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী করীম (সঃ) বলেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত তোমাদের যুদ্ধ না হবে খুয ও কিরমান নামক স্থানে(বসবাসরত) অরানব জাতিগুলির সাথে, যাদের চেহারা লালবর্ণ, চেহারা যেন পিটানো ঢাল, নাক চ্যাপ্টা, চক্ষু ক্ষুদ্রাকৃতি এবং জুতা পশমের।
হাদিস নং – ৪ আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত এমন দু’টি দলের মধ্যে যুদ্ধ না হবে যাদের দাবী হবে এক। অর্থাৎ উভয় পক্ষ নিজেদেরকে সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত বলে দাবী করবে।
হাদিস নং – ৫ আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সঃ) বলেন, কিয়ামত সংঘটিত হবে না যে দুটি দলের মধ্যে যুদ্ধ না হবে।তাদের মধ্যে হবে এক রক্তক্ষয়ী যুদ্ধ। তাদের দাবী হবে অভিন্ন। আর কিয়ামত হবে না যে পর্যন্ত প্রায় ত্রিশজন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব না হবে। এরা সবাই নিজেকে আল্লাহর রাসূল বলে দাবী করবে।
সূত্রঃ অধ্যায়- কিতাবুল আম্বিয়া(নবীদের আলোচনা পর্ব)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন