অ্যাডোব ফ্লাস অনেকের কাছে কঠিন মনে হয়। একেবারে যারা বেসিক ইউজার তারা এটি ব্যবহার করতে পারেন না। কিন্তু ফ্লাস ডিজাইন কি থেমে থাকবে? তা তো হতে পারে না। যারা খুব সহজেই সিম্পল ফ্লাস ডিজাইন করতে চান তারা ব্যবহার করতে পারেন একটি সফটওয়ার। এই সফটওয়ারের সাহায্যে আপনি খুব সহজেই ফ্লাস সহ জিপ অ্যানিমেটেড ডিজাইন করতে পারবেন।
সফটওয়ারটি ডাউনলোড করুন   এখান থেকে।  (মাত্র ২ মেগাবাইট)
ব্যবহার বিধি:
এই সফটওয়ার দিয়ে কাজ করা একদম সহজ। সফটওয়ারটি পোর্টেবল তাই ইনস্টল করার প্রয়োজন নেই। সিম্পলি Flash Intro and Banner Maker.exe ফাইলটি ওপেন করুন। চিত্রের মত দুটি উইন্ডো আসবে।
http://photography.tutobd.com/wp-content/uploads/2010/06/flash_soft-1.gif
এখানে বাম পাশে নেভিগেশন মেন্যু পাবেন। এখান থেকে আপনি ফাইলের সাইজসহ বিভিন্ন টেক্সট ইফেক্ট দিতে পারবেন। কাজ শেষ হয়ে গেলে নিচের Publish এ ক্লিক করবেন। এখান থেকে আপনি কি ফরমেটে সেভ করবেন তা দেখিয়ে দিতে হবে। আপনি তিন ধরনের ফাইল সেভ করতে পারেন (.swf, .gif, .avi)