আপডেট: সাইট পয়েন্টের এর অফারটি শেষ হয়ে গিয়েছে। যারা অফারটি মিস করে ফেলেছেন তারা নিচের লিংক গুলো থেকে ডাউনলোড করতে পারবেন।
সাইটপয়েন্টের আরও একটি বই ফ্রি ডাউনলোডের অফার রয়েছে এই বই টির নাম The Art & Science of CSS
Sitepoint এর বইয়ের মান কী রকম তা যারা পড়েন তারা মাত্রই জানেন। গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং ও ডেভেলপিং থেকে শুরু করে ওয়েব বিজনেসের বিষয় গুলো সহজ ও পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরাই sitepoint এর বই গুলোর বৈশিষ্ট্য । আর এবার sitepont 99design এর সৈজন্যে Corrie Haffly লেখা পুরো ২৭৮ পৃষ্ঠার The Photoshop Anthology: 101 Web Design Tips, Tricks & Techniques বইটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তবে সীমিত সময়ের জন্য (আর মাত্র পাঁচদিন আছে)। তাই তাড়াতাড়ি করুন। রঙচঙ্গা ছবি সহ বইটিতে ৯ টি চ্যাপটার বা অধ্যায় রয়েছে।
দি ফটোশপ এন্থোলজি বইটিতে ওয়েব ও গ্রাফিক্স ডিজাইনের মৌলিক বিষয় গুলো যেমনি তুলে ধরা হয়েছে তেমনি বিভিন্ন এডভান্স কৌশলগুলো নিয়েও আলোচনা করা হয়েছে। তাই যারা একদম বিগিনার তারা যেমন বইটি পড়ে মজা করে শিখতে পারবেন তেমনি ঝানু ফটোশপ ব্যবহারকারিরাও উপকৃত হবেন। তবে বইটিকে ফটোশপের উপর লেখা আমাদের লোকাল বইয়ের সাথে তুলনা করতে যাবেন না। কেন? পড়লেই বুঝবেন।
তাই সময় আপচয় না করে এখনই The Photoshop Anthology এর হোম পেইজ থেকে ফটোশপের দারুন এই বইটি ডাউনলোড করে নিন। আর যদি পড়তে পড়তে ফটোশপে এক্সপার্ট হয়ে পড়েন তবে তাদের জন্য 99design একটি চকাচক Macbook ব্যবস্থা করে দিয়েছে।
লিংক ১ | মিডিয়াফায়ার
লিংক ২ | ইস্নিপ ( নিচে স্ক্রোল করে ডাউনলোড বাটনটিতে ক্লিক করুন )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন