সময়ের সাথে অগ্রসর হচ্ছি আমরাও। আমাদের দেশে দিন দিন যথেষ্ট হারে বাড়ছে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা। প্রতিবছরই বিভিন্ন কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তৈরী হচ্ছে দক্ষ জনশক্তি। এদের মধ্যে সফটওয়্যার ডেভেলপার বা প্রোগ্রামার এর সংখ্যা উল্লেখ করার মতো। যা আমাদের দেশের জন্য একটি খুবই ভাল দিক। কিন্তু ইদানীং দু:খের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু নবীশ প্রোগ্রামার তাদের মেধা ও উদ্ভাবনী ক্ষমতাকে ভালো কোনো সফটওয়্যার ডেভেলপ করার পরিবর্তে তারা তাদের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে বাজে কিছু প্রোগ্রাম তথা ভাইরাস তৈরী করছে বা করার চেষ্টা করছে। এজন্য তারা বহুল ব্যবহৃত এবং সহজে ছড়ানোর মাধ্যম হিসেবে পেন ড্রাইভ বা পোর্টেবল মেমোরীকে বেছে নিয়েছে। যা আমাদের দেশের কম্পিউটার এবং পেন ড্রাইভ ব্যবহারকারীদের মধ্যে মারাত্মক আতংক ছড়িয়ে দিচ্ছে। তাদের এই অপচেষ্টা সাধারণ ব্যবহারকারীদের দিন দিন কম্পিউটার থেকে দুরে সরিয়ে দিচ্ছে। এখন সারা বাংলাদেশে খুব অল্প সংখ্যক কম্পিউটারই পাওয়া যাবে যা এই উটকো ভাইরাসের দৌরাত্ম থেকে মুক্ত। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে প্রায় দেড় বছর আগে আমি একটি প্রজেক্ট হাতে নেই যার নাম ছিলো ‍Garrison বাংলা অর্থ হচ্ছে “দুর্ভেদ্য দূর্গ”। এর পেছনে কারণ একটাই ছিলো যে, যেহেতু পেন ড্রাইভের মাধ্যমে ছড়ানো ভাইরাসগুলোর বেশীরভাগ বাংলাদেশেই তৈরী তাই এগুলোর বিরূদ্ধে কার্যকর কোন এন্টিভাইরাস পাওয়া যায় না। তার উপর আমাদের দেশের অধিকাংশ ব্যবহারকারীই কম্পিউটার শুধু মাত্র গানশোনা আর গেমস খেলার জন্য ব্যবহার করে থাকে। এই লক্ষ্য থেকেই কাজ শুরু করি। দীর্ঘ ৫ মাস কাজ করার পর এটিকে সফল ভাবে রান করাতে সক্ষম হই। এর পেছনে আমাকে নিরলস পরিশ্রম করতে হয়েছে অনেক লম্বা সময় নিয়ে। প্রথম দিকে এটি বাণিজ্যিক ভাবে বাজারজাত করি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে।

কিভাবে ইনষ্টল করবেন?

নিচে একটি লিংক দেয়া হলো www.pendrive.tk এই সাইট থেকে ডাউনলোড সেকশনে গিয়ে Garrison.zip ফাইলটি ডাউনলোড করে আনজিপ করে নিন। এবার Garrison.exe ফাইলটিকে যে কোন ড্রাইভে রেখে ডাবল ক্লিক করুন। একটি কোড দেয়া হবে। কোডটি এই পোষ্টের মন্তব্য হিসেবে পাঠিয়ে দিন। ফিরতি মন্তব্যে আপনার লাইসেন্স কোড পেয়ে যাবেন। এটিকে এখন থেকে ফ্রি করে দেয়া হলো এমনকি কেউ যদি এটিকে আপগ্রেড করতে আগ্রহী হন তবে আমার সাথে যোগাযোগ করলে এর সোর্স কোডও দেয়া হবে।

ব্যবহার

গ্যারিসন রান থাকা অবস্থায় পিসিতে কোন পোর্টেবল মেমোরী এটাচ করার সাথে সাথে হিডেন স্ক্যান করা হবে। সন্দেহজনক ফাইল পাওয়া গেলে ইউজারকে জানিয়ে দেয়া হবে। স্ক্যান বাটনে ক্লিক করে ম্যানুয়াল স্ক্যান করলে ভাইরাস ডিটেক্ট করবে। এবার রিমুভ করে দিতে হবে। রিমুভ প্রসেস শেষ হলে পিসি রিষ্টার্ট দেয়া উচিত (মোর সেফটি)। না হলে হাইড বাটনে ক্লিক করতে হবে।

ভাইরাস মুক্ত হোক প্রতিটি কম্পিউটার।