আমরা মোবাইল হারিয়ে গেলে কি করি? সিমটা ইন্যাকটিভ করে দেই। আর যারা একটু এ্যাডভান্স ইউজার তারা অপারেটরে ফোন করে আইএমআইই নম্বরটা জানিয়ে সেল ফোনটা অকেজ করে দেই। কিন্তু সাধের মোবাইল টা কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রায় শেষ ই হয়ে যায়।কিন্তু এই সমস্ত কিছু না করে যদি মোবাইলটা ফিরে পাওয়ার ক্ষীন আশা টা জিইয়ে রাখা যায় তাহলে কেমন হত? ভালই তো হত ……এমনই একটা দুর্দান্ত সফটওয়্যার হচ্ছে গার্ডিয়ান মোবাইল, যা মোবাইল চোরদের একটু হলেও দৌড়ের উপর রাখতে পারবে।
গার্ডিয়ান মোবাইল এর তিনটি প্যাকেজ পাওয়া যাচ্ছে -
- প্লাটিনাম
- গোল্ড
- ফ্রি
গার্ডিয়ান মোবাইলের ফিচার সমূহ এবং বিভিন্ন প্যাকেজের ওভারঅল ভিউ নিচে দেখানো হল -
এইবার ফ্রি ভার্সনে যে দুটো ফিচার দেয়া হচ্ছে সে ব্যাপারে একটু কথা বলব -
১. অদৃশ্য এসএমএস
এর মাধ্যমে আপনি আপনার কলার আইডি গোপন রেখে যে কোন নম্বরে এসএমএস করতে পারবেন। ব্যাক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এই ফিচারটার অপব্যবহার ই সবচেয়ে বেশী হবে।
২. সিম চেঞ্জ নোটিফিকেশন
এই ফিচারেই হল আসল ম্যাজিক। এটিই আসলে আপনার মোবাইলের চুরি ঠেকাবে। আপনার মোবাইলটি একবার চুরি হয়ে গেলে চোর কখনই আপনার সিম টি ব্যবহার করবে না। তাই তাকে ট্রেস করাটা অসম্ভব হয়ে পরে। আপনি গার্ডিয়ান মোবাইল ইন্সটল করার পর একটি নির্দিষ্ট নম্বর কনফিগার করে দিতে হবে যেখানে আপনাকে এসএমএস করে নোটিফাই করা হবে। যখনই আপনার সেটের সিম চেম্বারে নতুন কোন সিম ঢুকানো হবে তখনই আপনার ডিফাইন করা নম্বরে একটি এসএমএস চলে যাবে। কিন্তু ব্যাপারটা ঘটবে সেই চোর ব্যটার অগোচরেই। তখন আপনি চাইলে সেই নম্বরটি অপারেটরে জানিয়ে ট্রেস করে নিতে পারবেন।
এই ব্যাপারটিই আমাকে মূগ্ধ করেছে।
বিস্তারিত জানতে চাইলে ঢু মেরে আসতে পারেন গার্ডিয়ান মেবাইল এর সাইটে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন